বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:০৯
ব্রেকিং নিউজ

চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানবন্ধন

রিপোর্টার : ভ্রম্যমান প্রতিনিধিঃ - শাহিনুর রহমান (শাহিন)
প্রকাশ : সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ , রাত ০৯:৫৭
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ‘পঞ্চগড়বাসী’ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে।পঞ্চগড় হাসপাতালে কেউ গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর  পাঠানো হয়। অনেক সময় রোগীরা মাঝপথেই মৃত্যুবরণ করেন।

বক্তারা আরও বলেন, চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়েই করতে হবে। প্রতিবেশী দেশ ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরাও পড়াশোনা করতে আসবে, চিকিৎসাসেবাও নিতে পারবে। আমরাও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবো।
বক্তারা দাবি করে বলেন, পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয়, শত একর নির্ভেজাল জমি রয়েছে। তাই এ হাসপাতাল পঞ্চগড়ে স্থাপন না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

আগামী ১৬ এপ্রিল বেলা ১১টায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে গণজমায়েত হবে। একই সঙ্গে অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১