বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৯
ব্রেকিং নিউজ

অচেনা বন্ধু

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ১০ জানুয়ারী ২০২৪ , রাত ০৮:৫৮

লাবনী খানম 

রূপের ঘাটে বইসা আছে
মানুষ না কি জ্বিন? 
রূপ দেখিয়া হইলাম পাগল
হৃদে বাজে বীণ।

ওহে!ওহে!রূপের কুমার
কোথায় চলে যাও?
সুখের নাওয়ে লইয়া মোরে
প্রেমেরি গান গাও।

কোথায় তোমার নিবাস বন্ধু 
জানতে ইচ্ছে হয়,
হারাও যদি দূর -দেশেতে
তাই তো জাগে ভয়।

আকাশ -বাতাস সাক্ষী ওগো
তুমি প্রাণের নর,
ছাইড়া গেলে মইরা যাবো
কইরা না গো পর।

প্রেমের চাবি দিলেম তোমায়
সঙ্গে আমায় লও,
যুগ জনমের সাথী হয়ে
অতি আপন হও।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১