মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩২
ব্রেকিং নিউজ

আজ থেকে নির্বাচন মাঠে নামছে সেনাবাহিনী

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : বুধবার , ৩ জানুয়ারী ২০২৪ , সকাল ০৯:৩৭

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চারদিন আগে থেকে মাঠে নামছে সেনাবাহিনী। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আটদিন নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত করে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায়
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে।

 দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সেনাবাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে
সহায়তা দেবে বলেও জানানো হয়েছে।

নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্য সুবিধাজনক স্থানসমূহে অবস্থান করবেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১