বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:১৫
ব্রেকিং নিউজ

নড়াইল মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু

রিপোর্টার : স্বপন কুমার দাস বিশেষ প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ৩১ মে ২০২৫ , সন্ধ্যা ০৬:৫২

   নড়াইল মা ও শিশু হাসপাতাল’র আনুষ্ঠানিক যাত্রা শুরু। নড়াইল সদর হাসপাতালের দক্ষিণ পাশে নড়াইল আধুনিক সদর হাসপাতাল সড়কের পাশেই এ হাসপাতালটি গড়ে উঠেছে। হাসপাতালের সভাকক্ষে শনিবার (৩১ মে) দুপুরে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল মা ও শিশু হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার বিশ্বাস, পরিচালক ডা: সন্তোষ কুমার বাগচী ও পরিচালক এসএম সাজ্জাদ রহমান নড়াইলবাসিকে স্বল্পমূল্যে যথাসম্ভব উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য দেন।

বিশিষ্ট সমাজসেবক আজহারুল ইসলাম’র সভাপতিত্বে ও নড়াইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ রহমান এর সঞ্চালনায় অতিথি হিসেবে আরোও বক্তব্য দেন নড়াইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যুৎ কুমার সান্নাল, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, কালিয়া ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোতালেব হোসেন, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুর রশিদ লাবলু, নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট মালিক সমিতি’র সভাপতি মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে নড়াইল জেলার সকল প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সদস্য,কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১