বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫৮
ব্রেকিং নিউজ

কমেছে স্বর্নের দাম, আজ থেকে কার্যকর

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : রবিবার , ২৬ মে ২০২৪ , রাত ০১:২৪

দেশের বাজারে ফের কমেছে স্বর্নের  দাম। ভরিতে ভালো মানের স্বর্নের  দাম কমেছে  এক হাজার দুইশত তিরাশী টাকা । এখন থেকে দেশের বাজারে ভালো মানের স্বর্নের  প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ সতের হাজার একশত সাত্তার টাকায়। 

আজ( ২৬ মে)রবিবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।

 ২৫ মে(শনিবার ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্নের দাম কমার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্নের  মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্নের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্নের দাম কমে এক লাখ ১১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্নের দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্নের দাম ৭৯ হাজার ২৫৭ টাকা করা হয়েছে।

অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১