বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০৪
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় সমিতির ভেড়িবাঁধ নির্মান ও খাল খননে সন্তোষ এলাকাবাসী!

রিপোর্টার : স্টাফ রিপোর্টার মো : মামুন মোল্যা
প্রকাশ : শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:৪৬


নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী-পাথীমারা খাল উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে খাল খনন ও ভেড়ি বাঁধ নির্মানে এলাকায় বইছে আনন্দের হাওয়া। দীর্ঘ দিনের সমস্যার সমাধান হওয়ায় উদ্যোক্তাদের প্রশংসা করেছেন  এলাকাবাসী। 

২৬ এপ্রিল (শুক্রবার ) দুপুরে  ইউনিয়নের মূলশ্রী ও চর মধুপুর গ্রামে গেলে
এলাকাবাসী আনন্দের অনুভূতি প্রকাশ করেন সাংবাদিকদের নিকট। স্থাণীয়রা জানান, ইউনিয়নের মূলশ্রী গ্রামের ভিতরদিয়ে খালটি চরমধুপুরে বিলের মাঝে  গিয়ে শেষ হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভরাট হয়ে যাওয়ায় মানুষের কোন উপকারে আসেনি। এবার খালটি খনন করায় এলাকাবাসী বেশ উপকৃত হবে। চরমধুপুর গ্রামটি বরাবর অবহেলিত এবং নদী ভাঙ্গন কবলিত এলাকা। এলাকার বেশীর ভাগ মানুষই নদী ভাঙ্গনে হারিয়েছেন সহায়সম্বল।

বালির বস্তা ফেলে সাময়িক নদী ভাঙ্গন রোধ হলেও চলাচলের রাস্তার বেহাল দশা এখনো। বর্ষাকালে পুরো গ্রামটিতে নদীর পানি ঢুকে  চলাচলের অনুপযোগী  হয়ে পড়ে। কোমল মতি শিক্ষার্থীদের নদীর কুল ঘেষে জীবনের ঝুঁকি নিয়ে পাশ্ববর্তী চাপাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে হতো। সমিতির উদ্যোগে ১৫শ মিটার ভেড়ি বাঁধ নির্মানের কারণে মহা আনন্দে গ্রামবাসী। কয়েকজন মুরব্বী আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে দোয়া করেছেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির তপনকে এবং নদীর পাশ দিয়ে বালু দিয়ে ভাঙ্গন রোধের জন্য অনুরোধ করেছে। 
 এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ গোলাম কবির তপন বলেন, আমি নির্বাচনের সময় ওয়াদা করে ছিলাম খাল খনন ও ভেড়ি বাঁধ নির্মান করে দিব। ওই চিন্তা চেতনা মাথায় রেখে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে এলসিএস এর মাধ্যমে প্রকল্পটি অনুমোদন করিয়েছি।
৭০% মেকানিক্যাল ও ৩০% জনবল প্রয়োগ করে এ কাজটি সম্পন্ন করতে হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১