বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জাল ভোট, নিশি রাতের ভোট, ডাকাতির ভোট আমরা দেখেছি। এগুলো যে দেশের ভালো কিছু করতে পারেনি তা প্রমাণিত উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই আগামী দিনে একটি জবাব দিহিতার সরকার শুরু হোক। ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকে জনগণের কাছে জবাব দিতে হবে। প্রত্যেকে জবাব দিতে থাকতে হবে।
তিনি বলেন, আমাদের ইচ্ছা প্রত্যাশা ও পরিকল্পনা দেশের মানুষের কাছে একটা জবাবদিহিতা মূলক সরকার গঠন করা। যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে।
তিনি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে জবাব দিহিতা আছে বলেই পরিবার এগিয়ে যায় সকলকে নিয়ে। সকলকে নিয়ে আমাদের বড় পরিবার বাংলাদেশ। দেশের ভাল কিছুর জন্য প্রতিটি সেক্টরে যদি জবাব দিহিতা থাকে হবে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা নগরীর ফান টাউন অডিটরিয়ামে "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চয়াল বক্তব্যে তিনি এসব বলেন।
এর আগে কর্মশালায় আগত বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।
সকালে কর্মশালার উদ্ধোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কর্মশালায় অংশ নেনে শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভার শীর্ষ নেতা-কর্মীরা।
এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেলসহ অন্যরা।