মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪২
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৬:৩০

"প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপ্রাপ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও  প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে   সেবা সপ্তাহ  প্রদর্শন -২০২৪ উদ্বোধন  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮-২২ এপ্রিল পর্যন্ত প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী স্যাটেলাইটের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের  চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ সহকারী কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীনের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  ফেরদৌসী আক্তার।

প্রধান অতিথি কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এমপি। বিশেষ অতিথি- বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার।

সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

  এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আরফিন আক্তার,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল  আউয়াল  সহ আরও অনেকে। 

  এ সময় ৩৫ টি স্টলের মাধ্যমে খামারিরা প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির হাঁস- মুরগি,গরু ছাগল, ঔষধ,খাদ্য চিকিৎসার নানা ধরনের উপকরণ  প্রদর্শন করেন।

  অনুষ্ঠান শেষে অতিথি এবং  খামারীদের হাতে ক্রেস তুলে দেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১