বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:২৬
ব্রেকিং নিউজ

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকি দেওয়া হয়েছিল তামিমকে

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ , দুপুর ১২:৩৫

স্পোর্টস  ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম

গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন তামিম। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন এই ওপেনার।

কিন্তু ভারত বিশ্বকাপের আগে আবারো দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেখান থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

এসব বিষয় নিয়েই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন দেশসেরা এ ব্যাটসম্যান।

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকিও দেওয়া হয়েছিল জানিয়ে সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। হুট করে আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও  সিদ্ধান্ত না।

হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, এমন কথা আমি বলব না যে আমাকে ফেরাতে হলে সব সিস্টেম পরিবর্তন করতে হবে।

বিশ্বকাপ টিমে তামিমের না থাকা ইস্যুতে কথা  সাকিব আল হাসান বলেছিলো। বেসরকারি একটি টিভিতে  তিনি বলেছিলো,  বাচ্চাদের মতো আচরণ করে তামিম । আমি খেলব যেন আমার ব্যাট । নিজের জন্য খেলে সে। চিন্তা করে না দলের কথা।

 তামিম সেই কথা প্রসঙ্গে জানান ,  টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব আমি এমন লোক নয় । নিজস্ব ব্যক্তিত্ব আছে প্রত্যেক লোকের ।  নিজস্ব চিন্তাধারা আছে প্রতিটি মানুষের। 

যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো, বলে জানান তামিম। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১