বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৫
ব্রেকিং নিউজ

ন্যূনতম যে সংস্কার প্রয়োজন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তা করতে হবে :- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার , ২ এপ্রিল ২০২৫ , রাত ০৮:২৬

২ এপ্রিল (বুধবার) বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। 

জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।

দলের মহাসচিব বলেন, বিএনপিকে টার্গেট করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে।

বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে জনগণের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা ও সম্মান করি। তবে তারা যদি জনগণের বাহিরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করতে পারবে না।

গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈকিত দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে উঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১