রাশেদুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলার হাতিয়ায়“হাতিয়া একতা ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল নক্আউট প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী।
আরও পড়ুন - নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ
শনিবার বিকালে আয়োজিত খেলায় সাগরিয়া স্পোর্টস একাডেমি কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড় পোল লাল সবুজ ফুটবল একাদশ।
এসময় বড়পোল লাল সবুজ একাদশের অধিনায়ক হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের
সাধারণ সম্পাদক সাকিব আলীর হাতে চ্যাম্পিয়ন তুলে দেন আলহাজ্ব মোহাম্মদ আলী।
এসময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাকিব আলী বলেন- খেলাধুলা আমাদের কে আনন্দ দেয়।আর সেই আনন্দ দিতেই একতা ফাউন্ডেশন আয়োজন করে উক্ত খেলার।