মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৩
ব্রেকিং নিউজ

কবিতা :- শরৎ ছোঁয়া

রিপোর্টার : কবি মো : মামুন মোল্যা
প্রকাশ : সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ভোর ০৫:১৪

কবি :-

মোঃ রুহুল আমিন 

শরৎ ছোঁয়ায় বঙ্গের আকাশ 

নির্মল হয়ে ওঠে,

নদীর পাড়ে মাটির বুকে 

কাশ ও শিউলি  ফোঁটে।

ভাদ্র-আশ্বিন বাংলাজুড়ে 

চলে রূপের মেলা,

বিলের ঝিলে পানকৌড়ির 

লুকোচুরি খেলা।

শরৎ রানির আগমনে

কাশফুলেরা হাসে,

বকের সারি দল বেঁধে সব 

আকাশ পানে ভাসে।

পুকুর খালে শাপলাদের ওই

মন মাতানো হাসি,

শিশির কণা মুক্তার মতো 

ঝরে রাশি রাশি।

বর্ষার বিদায় কৃষক চাষি 

রোপে মাঠে ধান,

মন খুশিতে নায়ের মাঝি 

ধরে ভাটির গান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১