বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৪
ব্রেকিং নিউজ

কবিতা :- এইটুকুই ঢের

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ , রাত ১১:৩৬

কবি :- 

- কৃপা আচার্য 

আমি যদি বলি স্বাধীনতা মানে "সু" এর অধীনতা, 

সঙ্গত হবে স্বাধীনতার সংজ্ঞাটা? 

নতুন প্রশ্ন ঘুরপাক খাবে নগরে ও বন্দরে

স্বাধীনতার নামে সু বা কু--- উভয়ের শৃঙ্খলমুক্ত

মুক্তির সংগ্রামে।

মনে হয়

কারো না কারো অধীনস্থ আমাদের স্বাধীনতা, 

কখনও খচ্চরের কখনও হায়েনার

কখনও দূর থেকে ছুটে আসা বেহায়া খাটাশের

অথবা ডানা তুলে উড়ন্ত দৈত্যের 

ন্যায্য বা অন্যায্য বাণিজ্যনীতির খেলায়।

আর কথা নয়, এইটুকুই ঢের।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১