বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:২৭
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে নকলের দায়ে বহিরাগত ১ জনকে জেল ও জরিমানা

রিপোর্টার : মোঃ আবদুল্লাহ বুড়িচং
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ , সন্ধ্যা ০৭:২১

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের  শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ছামিউল ইসলাম। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন   উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। 

সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ)  আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই)  বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন  সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার,  ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১