বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৪
ব্রেকিং নিউজ

পুলিশি অভিযানে নাগরপুরে মাদক ব্যবসায়ী আটক;- ৪

রিপোর্টার : কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
প্রকাশ : বুধবার , ২৪ জানুয়ারী ২০২৪ , রাত ০৯:০৬
 টাঙ্গাইলের নাগরপুরে চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজারে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় এসআই মামুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে পাকুটিয়া বাজারে অভিযান চালিয়ে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিছ ইয়াবাসহ চার জনকে আটক করেন। আটককৃতরা হলো, পাকুটিয়া গ্রামের মৃত আরফান আলী খানের ছেলে মো. সেলিম খান (৪৫), আগদিঘুলিয়ার মৃত শাহজাহান মিয়ার দুই ছেলে মো. সাগর মিয়া (২৪) ও মো. শাকিল মিয়া (২০) এবং হাড়ীপাড়ার সদু মিয়ার ছেলে শিবলু মিয়া (২১)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুটিয়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১