বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১১
ব্রেকিং নিউজ

৫৮ বলে জিতে সেমিফাইনালের পথে ইংল্যান্ড

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ২৪ জুন ২০২৪ , রাত ১২:২৪

টার্গেট ছিল ১১৬ রানের। সেই টার্গেট তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার। মার্কিন বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ৫৮ বলেই ১০ উইকেটর জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকলো ইংল্যান্ড ক্রিকেট টিম।

রোববার (২৩ জুন) ব্রিজটাউনে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।

ক্রিস জর্ডান ও স্যাম কারানের বোলিং তোপে ১৮ ওভার ৫ বলে ১১৫ রানে অলআউট হয় মার্কিনিরা। দলের পক্ষে নিতিশ কুমার ২৪ বলে ৩০ ও কোরি অ্যান্ডারসন ২৮ বলে ২৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ৪টি উইকেট।

১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখী শুরু করেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হন বাটলার। 

মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই ইংলিশ অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বোলারদের পিটিয়ে মাত্র ৯ ওভার ৪ বলে জয়ের দেখা পায় ইংল্যান্ড। বাটলার ৩৮ বলে ৮৩ ও সল্ট ২১ বলে ২৫ রানে

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১