মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:১০
ব্রেকিং নিউজ

মনবাগান

রিপোর্টার : জেবুন্নেছা জেবু
প্রকাশ : সোমবার , ২৯ জানুয়ারী ২০২৪ , রাত ১০:১৭

জেবুন্নেছা জেবু 

   হাস‍্যকর  মানবের মনবাগান
  রাধা কৃষ্ণ হয়ে ফুটায় কতো ফুল,
প্রেম প্রহসনে গোপন উল্লাসে
মেতে উঠা  চাহিদার ধরন।

নেশাকাতরদের শান্তিহীন মাতাল মন
পরিবর্তনে খুজেঁ  নিত‍্যনতুন,
অনাবাদী জমি  চায় 
নাই চরিত্র নাই সততার জীবন।

একাকিত্ব গোছাতে ওরা  চায়  সঙ্গী
রঙ্গিন বসনে বানায় ফানুস বাড়ী,
যদি  থাকতো ভালোবাসা মাপার যন্ত্র
দৃশ‍্যমান হতো তন্ত্রে মন্ত্রে কতোটা নষ্ট প্রেমতন্ত্র।

 অর্থ বিত্তে যৌনতায় আচ্ছন্ন তারা 
জমিনের ফসল চায় না ওরা,
পরিবর্তন চায় সিগারেট মদ নিত‍্য নতুন 
মধ‍্যে রাতে হাতড়ে বেড়ায় যৌবন।

চোরাবালিতে হারাচ্ছে  সত‍্য বসন
অতি লোভে অস্থির মন, 
অদৃশ্য  মায়ায় বাধা  ব‍্যাকুল চিত্ত
যেখানে আটকে থাকে হাজারো শর্ত।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১