মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি :-
বটিয়াঘাটা উপজেলায় উত্তর শৈল মারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক হরিপদ মল্লিক (৭০) মারা গেছেন।
বুধবার ৮ টার দিকে খুলনা সন্দানি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক দীর্ঘদিন জন্ডিসহ কিডনি জনিত কারনে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমানের উপস্থিতিতে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হানিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
আরও পড়ুন - বটিয়াঘাটায় প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
এসময় বটিয়াঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে বীর মুক্তিযোদ্ধাকে সনাতন ধর্ম রীতিতে কইয়া বাজর শ্মশানে সতকার করা হয় ।