বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৩৮
ব্রেকিং নিউজ

রম‍্যরচনা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ১০ মার্চ ২০২৪ , রাত ০৮:২৬

জেবুন্নেছা জেবু

বিষয় --একজন   লেখকের সাক্ষাৎ  নিচ্ছিলেন একজন  সাংবাদিকঃ-

সাংবাদিক 🎤 🍁 

স‍্যার,আগামী বছর আপনি নাকি  হিজরা সেজে বই মেলায় আসবেন, নয়তো বই আর লিখবেন না সিদ্ধান্ত  নিয়েছেন ,এর কারণ বলবেন কি?

লেখক🎤🍁 

ধন্যবাদ, আসলে এখন নতুন  অভিজ্ঞতা হচ্ছে,

  জ্ঞানের জায়গায় এখন শরীর ভিত্তিক হয়ে  উঠছে সব।  সভ‍্যতা যেনো  আইয়ামে জাহিলিয়াতে ফিরে  যাচ্ছে।

সাংবাদিক 🎤 🍁

স‍্যার ,সাধারণদের জন‍্যে বিষয়টি বিশ্লেষন করলে সুবিধা  হয়।

লেখক🎤  🍁

দেখুন   যে দেশে বুক পিঠ নাভী দেখালেই  লেখিকার বই বেশী বিক্রি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কতৃক ছাত্র গুলিবিদ্ধ হয়, ছাত্রী হয়  ধর্ষিত, রক্ষক হয়ে  উঠেছে ভক্ষক , সেখানে  ভালো  কিছু  আশা করাটাই হচ্ছে  অপরাধ।

   সাংবাদিক 🎤🍁

 স‍্যার আপনি  এ সমস্ত অরাজকতার  সমাধান এর জন‍্য কিছু  বলুন।   

লেখক🎤🍁

আইনের শাসন ব‍্যবস্থা  কঠোর  ও দ্রুত প্রয়োগ করে  তা live করে দেখানো  উচিত। তা না হলে কি হচ্ছে তা দেখতে হবে শুধু।

সাংবাদিক 🎤🍁 স‍্যার, নিরপেক্ষ কথা গুলোর জন‍্যে অশেষ ধন্যবাদ,  শেষে  আমাদের  জন‍্যে কিছু  বলুন স‍্যার।

লেখক🎤🍁 কঠিন শাসনের অভাবেই সন্তান অপরাধ  করতে করতে একদিন বড় অপরাধী হয়, আর  মা বাবা,পরিবার তথা  পুরো সমাজকে তার দন্ডদিতে  হয়। 


                           ওর যা হবার  হোক,তাতে আমার  কি, এই  ভাবতে ভাবতেই ভুলে যাই আমরা একই মাটির উপরে দাড়িয়ে,একই  মাটির  উৎপদিত  ফসল  খেয়ে, একই  বাতাসের  শ্বাসপ্রশ্বাসে বাচিঁ ।

                            মানুষ  গুলো  সব  আমাদেরই মানুষ,  আমাদেরই শক্তি ও সম্পদ। আইনের  শাসন কঠিন  করে তাদের ভালো  পথে ফিরিয়ে  আনা ও আমাদেরই  দায়িত্ব।ভালো থাকবেন, ধন্যবাদ।।


                                📖🖊🌺

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১