বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৫৯
ব্রেকিং নিউজ

শার্শায় তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে বিএনপির দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৬:৪২

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষে শার্শা সদর ইউনিয়ন বিএনপির  আয়োজনে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

১৬ নভেম্বর (শনিবার) বিকালে যশোরের শার্শা উপজেলার নাভারন ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে  শার্শা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি উসমান আলীর সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, দেলোয়ার হোসেন খোকন  যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব খাইরুজ্জামান মধু ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।


 বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক আবু তাহের ভারত, আব্দুল অহেদ, ওলিয়ার রহমান সরদার,শার্শা ইউনিয়ন বিএনপির  সম্পাদক ইসমাইল হোসেন শান্তি।


এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, কৃষক দল সম্পাদক সাখাওয়াত হোসেন, আব্দুর রউফ মন্টু, আহসান হাবীব খোকন,প্রভাষক মামুনুর রশিদ, গোলাম সারোয়ার, জাহাঙ্গীর আলম রুহুল আমিন, যুবদলের সালাহউদ্দিন আহমদে, কবীর হোসেন, নাসির উদ্দিন ,  উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।  উপস্থিত মুসল্লী তার দোয়া করেন। 




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১