জেবুন্নেছা জেবু
আজকের ভালোলাগা কাল বদলায়
সময়ে প্রিয়জনেরা ও পর হয়ে যায়,
ভবের আয়োজন সকলই প্রয়োজন
বিধির বিধান যায় না করা খন্ডন।
আপন করিতে যারে করো কতো ছল
সব ভুলে যাবে ফেলবে নয়ন জল,
কালে কালে বাস্তবতার দেখেছি ধরন
ভালোবাসি বলে হৃদয় করো না হরণ।
তুমি আমি আমরা জগতে পরবাসি
কিছুই নয় আপন যতই বলি ভালোবাসি,
ঐ যে আকাশ বাতাস বৃক্ষ ফুল ফল ছায়া
সকলই জগতের এক অদৃশ্য শেকলের মায়া।
করো যাও কেনো প্রহসন রচিতে সাধন?
কেনো আসো কেনো যাও কেনো চরিত্র হনন?
বহুকাল পর মনে করে কাদঁবে যদিও অবুঝ মন
নেই পিছুটান একা থাকায় মিলে সুখের জীবন।।