মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:১২
ব্রেকিং নিউজ

বই পড়ি

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ১০:৪৮

লাবনী খানম 

বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু 
চলার পথের জ্ঞানের দ্বার,
বইকে মোরা সঙ্গী করে 
হাজার বাঁধা হবো পার।

বইকে মোরা ভালোবেসে 
দিবা-নিশি পড়ে যাই,
বিশ্বমাঝে খ্যাতির শীর্ষে
পরিচিত হতে চাই। 

অত্যাচার আর রাহাজানির 
মানুষগুলো শিকার আজ,
নীতিকথা আর শিষ্টাচার 
আছে বইয়ের প্রতি ভাঁজ।

বই যে মোদের সুখের বাতি
পরায় মোদের জ্ঞানের তাজ,
যতই পড়ি ততই শিখি
জগৎ মাঝে করে রাজ।

জীবনটাকে গড়তে হলে
জ্ঞানী-গুণীর বই পড়ি ,
মনের-কালি দূর হবে গো
জ্ঞানের আলোয় দেশ গড়ি।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১