সমীরন রায়
তোমার যত্নে গড়া বহুতল অট্টালিকা
একদিন তোমাকে উপহাস করবে
একটা একটা করে ইট- একদিন সব খসে পড়বে
সাক্ষী থাকবে মেঘহীন ঐ নীল আকাশ।
তোমার জন্মটা যেমন সত্য তেমনি সত্য তোমার মৃত্যু
একদিন এই সমতল ভূমিতে তুমিও আসবে
সেদিন থাকবে না কোন আকাঙ্ক্ষা কিংবা উচ্চাভিলাষ;
শুধু পড়ে থাকবে তোমার নীথর দেহ
পচে গলে তুমিও মিশবে মাটির সনে।
সেই মিশ্রিত মাটিতে হয়তো সেদিন আমি ঘাস হবো তোমার দেহে
থাকবে না- মাটি আর অট্টালিকার অসম বিভেদ।