শামীমা খালিদ শাম্মী
ইচ্ছেরা প্রবল চিৎকারে মনের দরজা খুলে
বলতে চায় অব্যক্ত মনের কথাগুলো,
জীবনের শেষ নি:শ্বাস অবধি সাথে চলব,
দিন কেটে যায় মাস কেটে বছর ফুরায়
আবার নতুন বছর, কই তুমি তো আসোনা
ইচ্ছে ছিল বৃষ্টি স্নাত ভিজব দুজন মিলে
বৃষ্টি সিক্ত পরশে শিহরিত হবার ইচ্ছটা
অপূর্ণই রয়ে গেল, বৃষ্টি এলো
মাঠ ভিজলো প্রকৃতি ভিজলো,
ভিজল পিচঢালা চেনা সেই রাস্তা
আমাদের ভেজা হলো না কখনোই।
হুড তোলা রিকসায় বাসন্তী বাতাসে প্রেমিক যুগল
সবুজ পাঞ্জাবি, সবুজ শাড়িতে খোঁপায় ফুল,
হাতে হাত রেখে পাশাপাশি বসে ঘুরে বেড়াবো স্বপ্ন সমহার পূর্ণতার অপেক্ষায়,
প্রতিদিন ব্যস্ত শহরে ঘুরে ফিরে সবাই,
শুধু আমাদের আর ঘুরে বেড়ানো হলোনা
আমার ইচ্ছেটার সকরুণ মৃত্যু হলো।
কোন এক শান্ত ভোরে কিংবা গোধূলি
তুমি আমি হেঁটে যাবো বহুদুর দিগন্তে,
ভোরের শিশিরের উঞ্চ পরশে স্নিগ্ধ অঙ্গিকারে,
পড়ন্ত বিকেলের রোদ্দুরে কুড়িয়ে নিবো একমুঠো সুখ
হাতে হাত আঙ্গুলে আঙ্গুলের স্পর্শ,
প্রতিদিন নিয়ম করে সকাল হয়
বিকেলের রোদ্দুরের আভা মিলিয়ে হয় রাত
অথচ আমাদের হাঁটা হলোনা, ছোঁয়া হলো না তোমার হাত।