৩১ মার্চ ( সোমবার) এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব-আনন্দের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নড়াইলে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর ।
নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের সাথে ঈদুল ফিতর নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল জেলা পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান। পুলিশ সুপার মহোদয় নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস্ মেসে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের জামাত আদায় করেন।