নড়াইলে চাপাইল মূলশ্রী চরমধুপুর শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার ১০ (জানুয়ারী) সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইয়াহইয়া মাহমুদ (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে মাহফিলে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মিজানুর রহমান কাশেমী এবং মুফতি মাকসুদুল হক। তাঁরা কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা ও দ্বীনদার জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিতির মধ্যে এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ মাহফিল উপভোগ করেন। বাদ আসর এই মাহফিল শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ করা হয়।