মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৬
ব্রেকিং নিউজ

কালিয়ায় সম্প্রীতির জনসভা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন শেখ ফসিয়ার রহমান
প্রকাশ : রবিবার , ৫ জানুয়ারী ২০২৫ , রাত ০৮:১৭

৫ ডিসেম্বর বিকাল ৪ টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার হামিদপুর জাতীয়তাবাদী দলের উদ্যোগে গাজিরহাট ব্লকের মাঠে এক সম্প্রীতির জনসভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতির আসন অলংকৃত করেন হামিদুর ইউনিয়নের সভাপতি বিশ্বাস ইস্রাফিল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান বক্তা ছিলেন  নড়াইল জেলা বি,এন,পি' র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি,এন,পি'র  সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, খুলনা জেলা বি এন পির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি,দিঘলিয়া উপজেলা বি এন পি র আহবায়ক শাহীদুজ্জামান মিন্টু লোহাগড়া উপজেলা বি এন পির সভাপতি আহাদুজ্জামান বাটু,  নড়াইল সদর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ কালিয়া উপজেলা বি এন পির সভাপতি সরদার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু পৌর বি এন পির সভাপতি শেখ সেলিম হোসেন সাধারণ সম্পাদক  আবু রেজা ইউসুফ, নড়াগাতী থানা  বি এন পির সাধারণ সম্পাদক ডাঃ বুলবুল আহম্মেদ বি,এন,পি নেতা রেজা ই রাব্বি কামাল মনিরুজ্জামান মনা কালিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু  সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক মিকাইল শেখ, ছাত্র নেতা আহসানুল হক সুজন,

খুলনা জেলার তেরখাদা, রুপসা, দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া নড়াগাতী লোহাগড়া এবং  নড়াইল সদর  থেকে কয়েক হাজার নেতা কর্মীএসে জনসভাকে জন সমুদ্রে রুপ দেয়। সম্প্রীতির জনসভায় বক্তৃতা দান কালে সকল বক্তাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা করেন। ৭২ সংবিধান কোন কোন বিষয় সংশোধন করা যায় 

তাই বলে ৭১ কে অস্বীকার করে কোন সংবিধান  রচিত হতে দেওয়া হবে না বলে দৃঢ় কন্ঠে প্রধান অতিথি তার বক্তব্যে প্রকাশ করেন। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১