বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:২৫
ব্রেকিং নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন শন পল ও কেস

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:১৫


স্পোর্টস ডেস্কঃ

আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরে ২০টি দল অংশ নেবে। যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ। মেগা এই আসরের জন্য অফিসিয়াল থিম সং তৈরি করা হয়েছে । দুই সুপারস্টার শন পল ও কেস বিশ্বকাপের থিম সং গেয়েছেন।

আরও পড়ুন - দুই রেকর্ডের হাতছানি মুস্তাফিজের সামনে

গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একত্রে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। গানটি প্রযোজনা করেছে ত্যানো মন্টানো। ভিডিও চিত্রও প্রকাশ করবে আইসিসি। এতে থাকবেন কয়েকজন সুপারস্টার। 

শন পল বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান কিছু নাচের সঙ্গে তাদের সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘আমরা বিশ্বের দুই অন্যতম সুপারস্টার শন পল ও কেসকে পেয়ে আনন্দিত। আমরা বিশ্বাস করি, ক্রিকেট উৎসবের সঙ্গে গানের যুগলবন্দি রয়েছে। এবারও সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন, যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১