নড়াইলে অতিরিক্ত দামে গরুর মাংস ও তরমুজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত ২ ব্যাবসায় কে জরিমানা করেছেন।
১৮ মার্চ ( সোমবার) দুপুরে নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট শিবু দাস। এ সময় গরুর মাংস বেশি দাম বিক্রি করায় শাহিন গোস্ত ভান্ডারের প্রোপাইটার শাহিন শেখ কে ৫ হাজার ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তরমুজ ব্যবসায়ী হানিফ শেখ কে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস ও কেজিতে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রমজানের বাজার নিয়ন্ত্রণে পুরা রমজান মাস জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।