মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৮
ব্রেকিং নিউজ

শার্শায় নবনির্বাচিত সভাপতি হাসান জহির সংবর্ধিত

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৭:৩৫

 মো রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক  ও রাজনীতিবিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির সংবর্ধিত।

মঙ্গলবার (১২) নভেম্বর সকাল ১১ টায় নাভারণ কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাভারণ কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির তার বক্তব্যে প্রথমে বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করাই কলেজের শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারিদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, বিগত আওয়ামী আমলের ১৭ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক অঙ্গ হিসেবে পরিচিতি লাভ করে।

 লেখাপড়ার নামে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হয়েছে এবং শিক্ষার মান একেবারে তলানীতে চলে যায়, তাই শিক্ষক ও শিক্ষার্থীদের  শিক্ষার প্রতি যত্নবান হওয়া ও মনোনিবেশ করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক সময়ে কলেজে আসার  আহ্বান জানান  এবং এই কলেজকে যশোর জেলার সর্বশ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক তৌহিদুর রহমান ও আজিজুর রহমান। এ সময  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,।

 এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ কলেজের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব দাউদ হোসেন, কলেজের  খালেক, জয়দেব কুমার রায়,: নজরুল ইসলাম।

 বুরুজবাগান মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  আজিজুর রহমান,  রুহুল কুদ্দুস: শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল ও বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমূখ।

এদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১