মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:১৭
ব্রেকিং নিউজ

শপথের মালা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ১৩ মে ২০২৪ , বিকাল ০৩:২৩

সারমিন চৌধুরী 

আমার হৃদয় ক্যানভাসে বেলা-অবেলায়

তুমি এঁকেছিলে ভালোবাসার আল্পনা, 

সুনিপুণ দু'হাতের পরিশুদ্ধ ছাপে রঙহীন 

ভাবি নিরালায় আদৌও কি তা কল্পনা। 


তুমি শুভ বসন্তের মতো আসলে জীবনে

উদাসী মনকে রংধনুর রঙে রাঙাতে।

বশিভূত করলে কোকিল কণ্ঠে সূরে সূরে 

রাতদুপুরে ঝড়ের বেগে ছুটে আসতে। 


মুগ্ধতা ছড়িয়েছিলে কথামালার ঝঙ্কারে

ওই চোখের চাহনিতে ছিলো মাদকতা,

হৃদয় কুঠিরে বাসা বাঁধলাম অবলীলায়

টানে শুধু নীরবে সান্নিধ্যের আকুলতা। 


নিশুতি রাতের নিশাচর পাখির ছদ্মবেশে

তোমাকে খুঁজে খুঁজেই আমি সর্বহারা,

দিশাহীন বক্ষ গুটিয়ে নেয় স্বপ্ন অন্তরালে 

জানে তুমি দূরের দুষ্প্রাপ্য শুকতারা।

শপথের মালা ছিঁড়ে ভাসো সুখের ভেলায়

দাবি-দাওয়া তুলে নিয়ে মুক্তি দিলাম,  

তবু যদি মনে পড়ে ফাগুনের গোধুলী দিনে 

বুঝে নিও নিষ্পাপ প্রণয়ে রেখেছিলাম

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১