বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ২৪শে জুন সোমবার আসর বাদ নাভারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, আব্দুল অহেদ, আহসান হাবিব খোকন,ইসমাইল হোসেন শান্তি, অলিয়ার রহমান সরদার, ওসমান গনি। উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুর রশীদ। উপজেলা ছাত্র দলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন জিন্নাহ। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, বকুল হোসেন, হামিদ সরদার,সোহেল রানা, জামাল হোসেন সহ বিএনপির অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ ভাবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাভারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী আব্দুস সামাদ কাসেমী।