বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৩
ব্রেকিং নিউজ

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ , সকাল ১০:৩৪

সাংবিধানিক সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা ১৩ অক্টোবর রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। 

 ১৩ অক্টোবর(রবিবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যোগ দেন কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক সুমাইয়া খায়ের,ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক,জনাব ফিরোজ আহমেদ, জনাব মো. মাহফুজ আলম ও মো. মুসতাইন বিল্লাহ। 

এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে,কমিশনের সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমনে থাকার কারণে অংশ নিতে না পারেনি।তাই দুঃখ প্রকাশ করেন তিনি ।

কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের ফেসবুক একাউন্টে পোস্ট করা এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  সভার শুরুতে গৃহীত শোক প্রস্তাবে স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আহত ও নির্যাতিত এবং শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কমিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী কালে ছাত্র - জনতার গণঅভ্যুত্থানের শহিদদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করে বলেন, 'তাঁদের  বীরত্ব ও আত্মত্যাগ  অক্ষয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে।'

কমিশন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল একাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। 

উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংসদ ভবন এলাকায় কমিশনের জন্যে কার্যালয় স্থাপনের কাজ চলছে সরকারের পক্ষের ,  আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে কমিশনের পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১