মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩২
ব্রেকিং নিউজ

বিএনপি তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার , ১১ নভেম্বর ২০২৪ , রাত ১০:৫৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ২০ নভেম্বর (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালিত হবে না। 

 ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।’ ‘এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১