বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:১১
ব্রেকিং নিউজ

শার্শায় পুলিশের অভিযানে জুয়াড়ি আটক ৮

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শনিবার , ২৩ মার্চ ২০২৪ , ভোর ০৪:৪৮

বেনাপোল প্রতিনিধি : 

২২ মার্চ ( বৃহস্পতিবার) যশোরের শার্শায়  নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৯০ হাজার টাকা ও জুয়া খেলার সারঞ্জামসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি হলেন, শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের হাবিবুর রহমান ওরফে বিদ্যুৎ মেম্বার (৫২), নুর ইসলাম (৫০), মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজ পাড়ার জাহিদুল হোসেন (৪৯) ইসলামপুর গ্রামের আব্দুল আজিজ (৫২), মহিউদ্দীন সরদার (৪২), ও একই থানার কৃত্তিপুর গ্রামের ইকবল হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলাম এর ফাঁকা দোকান ঘরের মধ্যে বিদ্যুৎ মেম্বারের নেতৃত্বে একদল জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মেম্বরসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় ওই আসর থেকে নগদ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আট জুয়াড়ির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১