পঞ্চগড়ে চিলাহাটি বালাপড়ায় হারিয়ে যাওয়ার গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা টুর্নামেন্ট/২৫ জাকজমকপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
বালাপড়া বাজার ব্যাবসায়ী ও যুব সমাজের উদ্যোগে গত ১১ জানুয়ারী শনিবার রাত ৯ টায় জনাব মোসলেম উদ্দীনের সভাপতিত্বে লাঠিখেলা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ,অন্যন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ০১ নং চিলাহাটি ইউনিয়ন শাখা ০৯ নং ওয়ার্ড মোসলেমউদ্দীন ও স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বালাপাড়া লাঠি খেলা টুর্নামেন্ট-/২৫ এর চ্যাম্পিয়ন ভাউলাগঞ্জ সরকারপাড়া লাঠিয়াল দল এবং রানার্স আপ মির্জাগঞ্জ হোলহলিয়া লাঠিয়াল দল দুটি খেলা প্রদর্শন করে।অনুষ্ঠানে গ্যালারি ভর্তি এলাকার হাজার হাজার দর্শক লাঠিখেলাটি উপভোগ করছিল।