বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪২
ব্রেকিং নিউজ

কবিতা :-পৃথিবী বদলে গেছে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৬ মার্চ ২০২৫ , দুপুর ১২:৩৪

কবি 

জেবুন্নেছা জেবু

পৃথিবী বদলে গেছে; আগের মতো নেই,

মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে সংশয়!

আকাশটা নীল, তবু ঢেকে যায় ধোঁয়ায়

বৃক্ষরা  ক্রদন করে  ছিন্ন ব্যথায়।

দালান গুলো  বিশাল!  আলোয় ঝলমল

তবু মানুষের মন এখন ক্লান্ত  ভীষণ,

ডিজিটালের পর্দায় মুখ থাকে গুঁজে 

ভালোবাসার ভাষা  মানুষ  গেছে ভুলে।

একদিন  হাত ধরতো মানুষ  বিশ্বাসের বাঁধনে 

আজ তারা  মিশে ভার্চুয়াল  সম্পর্কের টানে,

হাসিগুলো এখন ফ্রেমবন্দী অনুভূতিরা  নিঃস্ব

পৃথিবী বদলে গেছে  শূন্যতায় হয়েছে ভস্ম!

আশার প্রদীপ নিবু নিবু  প্রাপ্তিরা দিশেহারা, 

নতুন ভোর আসবে কবে? অন্ধকার মুছবে কারা?

হয়তো  আবার ফিরবে সোনালী দিন

 আশা আছে ফিরে পাবে  সত্যে  বচন।

নষ্টরা পায় না কষ্ট  নামী দামী তাদের জীবন 

কাপড়  খুললেই পায় লাল গালিচার সম্মান,

সত্যি কারের  ভালো মানুষেরা  হয় স্রেফ লাঞ্চিত 

সত‍্যে ও সততা আজ পদে পদে হয় বঞ্চিত।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১