বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৭
ব্রেকিং নিউজ

কবিতা গান ও কবিতা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ , রাত ০৮:৩৮


       ✍ জেবুন্নেছা জেবু


যখন বলো তুমি গান ও কবিতা

তখন ঠিক ভাবনারা বলে যায় কথা,

যদি জীবনটা তেমন  হতো!

দেখো শব্দরা মিলে বাক‍্য হয় কতো!


কবিতায় তোমাকে পেয়ে যাই অনায়াসে 

জীবনের স্বপ্ন দেখার অভিলাষে,

ভালোবাসার  স্বপ্নে বিভোর তুমি 

পাখিদের মতো যদি হতো জীবনখানি।


সবুজ মাঠ ঘাট নিমিষেই পাড়ি দেই

কতো নির্মল আনন্দে ভেসে যাই,

 কবিতায় গানে বারংবার  হারাই

সবুজায়নে পুরনো বলে কিছু  নাই।


পাশাপাশি হাটা হয় গান হয় 

সময়  কেটেছে তোমার অপেক্ষায়,

তোমার উপস্থিতি ষোলআনা গানে কবিতায়

কবিতা গান স্পর্শ করার বিষয়তো নয়।


ভালোবাসা চায় না বিনিময়

জল যেমন নিঃশর্তে মেঘ হয়,

যদি গান আর কবিতায় প্রেম হয় 

সেই সম্পর্কে  থাকে না হারাবার  ভয়।।


                    _________

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১