বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৮
ব্রেকিং নিউজ

কালিয়ায় সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রিপোর্টার : মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি
প্রকাশ : বুধবার , ২ অক্টোবর ২০২৪ , দুপুর ০২:১৫

নড়াইলের কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির। 

০২ অক্টোবর (বুধবার) কালিয়া থানার আয়োজনে থানার হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ তরিকুল ইসলাম, সহসভাপতি  হাফেজ মোঃ জাকারিয়া মোল্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব স ম ওহিদুজ্জামান মিলু, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোর্শেদসহ থানার বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় আগত সুধীজনেররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সে বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১