বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৫৮
ব্রেকিং নিউজ

সেবা প্রত্যাশীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে পুলিশের প্রতি আস্থা ফিরাতে নবাগত পুলিশ সুপারের তাগিদ

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : সোমবার , ১০ মার্চ ২০২৫ , রাত ১২:৪৬

 (৯)ই মার্চ (রবিবার)  সকাল ১০ টায় যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব রওনক জাহান পুলিশ সুপার কার্য‍ালয়ে যোগদান করেছেন। 

 এ সময় নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা দেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী ও জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। 

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। 

এসময় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের মাধ্যমে জনমনে বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে সকলকে নির্দেশনা প্রদান করেন। 

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাদৃশ্য এক্টিভিটিসের, ক্রাইম হটস্পট চিহ্নিত পূর্বক টার্গেট ভিত্তিক চেকপোস্ট এবং  কার্যকরী পেট্রলিং কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।


এছাড়াও অপরাধ প্রতিরোধ এবং নিবারণে জনপ্রত্যাশা পূরণে কর্মরত অফিসার ফোর্সের ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে বলেও জানান।


পরে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।


এসময় অন‍্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন, জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল, যশোর, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল, যশোর, জনাব আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, "নাভারণ" সার্কেল, যশোর, জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, "মনিরামপুর" সার্কেল, যশোর, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১