মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৮
ব্রেকিং নিউজ

কোকোর মৃত্যুবার্ষিকীতে রিজভীর শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক, জুয়েল শরীফ
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ জানুয়ারী ২০২৪ , সন্ধ্যা ০৬:১৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও উপস্থিত ছিলেন সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবির,সদস্য গাজী সাইদুল আলম বাবুল,, , , 
এছাড়া বিএনপি নেতা সিরাজ হোসেন,যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন,  ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার উপস্থিত ছিলেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১