মোঃ রুহুল আমিন
বটবৃক্ষের শীতল ছায়া
পেতে যদি চাও,
অঙ্কুর ফোঁটা দুটি ডানার
বাঁচতে তবে দাও।
দুটি পাতার দুটি ডানার
একটু যত্ন নিলে,
শীতল ছায়া দেবার জন্য
সুযোগ করে দিলে।
অনেক কষ্ট হয় তো জানি
দুটি ডানা ছাড়া,
ঝড় ঝাপটাতে আঘাত সয়ে
হচ্ছে বড়ো তারা।
বাঁচায় রাখো অঙ্কুর ডগা
উঠবে বেড়ে তবে,
শীতল ছায়া আরাম পাবে
ক্লান্ত পথিক সবে।
ডানা ঝাপটে মেলে ধরবে
দেবে বিশাল ছায়া,
তেমন ভাবে গড়তে চাইলে
করতে হবে মায়া।
বিশাল বড়ো হওয়ার আগে
যদি কেটে ফেলে?
অসময়ে কেটে ফেললে
ক্যামনে আঁখি মেলে।