মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫২
ব্রেকিং নিউজ

কবিতা :- খুকু যাবে মসজিদে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ৭ মার্চ ২০২৫ , রাত ০৮:১৬

কবি 

আব্দুস সাত্তার সুমন

বাবা তুমি মসজিদে যাও

ভাইয়া যাবে সাথে?

নামাজ পড়বে তারাবি

দু'জন মিলে রাতে!

আমায় তুমি নিয়ে যাবে?

মসজিদ প্রাঙ্গনে,

আমারও তো ইচ্ছে করে

নামাজ পড়তে মনে।

মসজিদে যাবে খুকুমণি

খুবই ভালো কথা,

আত্মশুদ্ধির মাসে খুকির

সওয়াব হবে যথা।

মায়ের সাথে যাবে তুমি

আমার সাথে নয়,

মসজিদ ঘরে আলাদা রুমে

নামাজ পড়া হয়।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১