১০ নভেম্বর ( সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ সাজ্জাদ নড়াইলে সাংগঠনিক সফরে বিকাল তিন ঘটিকায় নড়াইলে পৌছালে তাকে স্বাগত জানান জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাজ্জাদ আলম খান সজল ও জেলা আহবায়ক জনাব মোঃ উজ্জ্বল খান ও সফর সঙ্গী হিসাবে মোঃ জাফর আলি খান। সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল। সাংগঠনিক আলোচনা শেষে জেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম কে সমবায় দলের নড়াইল জেলার সাংগঠনিক কর্মকাণ্ড গুলোকে অবগত করান এবং সাংগঠনিক টিমটি নড়াইল রুপগঞ্জে অবস্থিত নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এনামুল কবির টুকু প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।