মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩৬
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ মেলা অনুষ্ঠিত।

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫ , রাত ০৯:২০

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এ স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে  আয়োজিত মেলার উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান । এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন কালিয়া উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান মিয়া, একাডেমিক সুপার ভাইজার শারাফাত হোসেন, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান । এছাড়াও উপস্থিত ছিলেন ,,কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী,সহকারী প্রধান শিক্ষক তরূন কান্তি মল্লিক,  সিনিয়র শিক্ষিকা মিতু রাণী বিশ্বাস,শিক্ষক মোঃ আব্দুল্লাহ পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শেখ আনিছুর রহমান, পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি রানী বৈরাগী, প্রেস ক্লাব কালিয়া'র সভাপতি শেখ ফসিয়ার রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১