মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৫৪
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় বিস্ফোরক মামলায় গ্রেফতার ১

রিপোর্টার : নিজস্ব সংবাদদাতা শেখ ফসিয়ার রহমান
প্রকাশ : রবিবার , ২৬ জানুয়ারী ২০২৫ , রাত ১১:২০

নড়াইল জেলার কালিয়া উপজেলায় সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামের মোঃ রেজাউল শিকদারের ছেলে ইয়াসিন জনি(২৭) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার। 

কালিয়া থানার পুলিশ তাকে ২৫ জানুয়ারি দিবা গত রাতে গ্রেফতার করে এবং ২৬ জানুয়ারি বেলা ১১ টায় জেলা আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম সাংবাদিক দের বলেন ইয়াসিন জনি কে দীর্ঘ দিন আইন শৃঙ্খলা বাহিনীর নজর দারি শেষে কালিয়া থানার মামলা নাম্বার ৬ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪, জি,আর,১২৪  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ,তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৬ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১