বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৫
ব্রেকিং নিউজ

শ্রাবণ ধারায়

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১ আগস্ট ২০২৪ , রাত ১০:২২

আসাদুজ্জামান খান মুকুল 

শ্রাবণধারায় মন ময়ূরী 

নাচছে আমার আজ,

যৌবনাবেগ বেড়ে এতে

হারিয়েছি লাজ!

উতালপাতাল হৃদয় মাঝে 

বাজছে প্রেমের বীণ,

মনটা চাহে প্রিয়াকে দিই

ভালোবাসার চিন!

বাদলা বায়ে উড়তে দেখে 

প্রিয়ার মাথার চুল,

খোঁপা বেঁধে দিলাম এনে 

গুঁজে কদম ফুল।

জুঁই-মালতি শ্রাবণধারায়

বিলায় শোভা তার,

অরূপ শোভা দেখতে দুজন 

হলাম ঘরের বার।

বৃষ্টির ছন্দে ক্যামন করে 

বন্ধি হয়ে রই?

বাদল ধারায় ভিজে দুজন 

মনের কথা কই!

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১