মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৩১
ব্রেকিং নিউজ

৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাঙ্গীর আলম

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ , বিকাল ০৫:২৮

কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের রিমান্ড মঞ্জুর করেছেন ৫ দিনের  আদালত।

২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ১ অক্টোবর ( মঙ্গলবার) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।


গত ১৪ আগস্ট সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং আগের মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম  ডিবি পুলিশের পরিদর্শক  তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল  মোতালিব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তিনি চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১