যশোরের শার্শায় অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা এবং একই অভিযোগে জড়িত ফারুক হোসেন এক বালি ব্যবসায়ীকে পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
(৮ মে) বৃহস্পতিবার দুপুর ১২-৪ টা পর্যন্ত, উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের তিনটি পয়েন্টে চলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান।
এ সময় শার্শা থানা অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম রবিউল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদি সেতু জানান একটি মহল অবৈধভাবে অধিক লাভের আশায় উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কানাইনগর, গোড়পাড়া ও হরিপোতা এলাকার ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করছিলো।
তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে১ টি, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি, মোট ৩টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ফারুক হোসেন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় শার্শা থানা ইনচার্জ (ওসি) এ কে এম রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।