বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৬
ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

রিপোর্টার : ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
প্রকাশ : রবিবার , ২৩ মার্চ ২০২৫ , রাত ০৯:০০

২৩ মার্চ (সোমবার) চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হক (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধুবপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাইপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন , সকালে ধোপপুকুর এলাকায় সোনামসজিদ গামী একটি ট্রাক বাইসাইকেল চালক মোজাম্মেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১